কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: রবিবার, ১৪ জুন, ২০২৬ এ ০২:৩৮ PM

উপাধক্ষ্য

কন্টেন্ট: পাতা

রংপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
কারিগরি শিক্ষা দেশের অর্থনৈতিক উন্নয়ন ও দক্ষ মানবসম্পদ গঠনের অন্যতম প্রধান ভিত্তি। প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে যুগোপযোগী জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ, সৃজনশীল ও কর্মমুখী নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
আমি বিশ্বাস করি, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক এবং সকল শুভানুধ্যায়ীর সম্মিলিত প্রচেষ্টায় রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষা, শৃঙ্খলা ও প্রযুক্তিগত উৎকর্ষতার ক্ষেত্রে আরও এগিয়ে যাবে এবং দেশের উন্নয়নে দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সকলের সহযোগিতা কামনা করছি।


প্রকৌ. মোঃ সাদেকুল ইসলাম
উপাধ্যক্ষ
রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর।
email : sadekul.eee@gmail.com

ফাইল ১

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন